তি তা স

  • ভরসা
  • ২০২৬-০৯-০২ ০৯:৫২:২৯
image

যখনই ভরসা হারিয়ে যাবে
তুমি চোখ বন্ধ করে নাও
যেটা বাস্তবে ছুঁতে চাইছ
স্বপ্নে সেখানে পৌঁছে যাও ।
কে বলতে পারে তোমার এই ইচ্ছা
তোমাকে কোথায় নিয়ে যাবে
তুমি স্বপ্নে যেটা খুঁজছ
হয়ত বাস্তবে সেটা সামনে এসে দাঁড়াবে ।

একটা কথা  নিশ্চিত
আজ যা আছে কাল তা নাও থাকতে পারে
সকালে সূর্য ওঠে কিন্তু সন্ধ্যায় সে অস্ত যাবেই
সেই অন্ধকারে তুমি ভয় পেয়োনা যেন
কাল আবার নিয়ম মাফিক সূর্যোদয় হবেই ।

তোমার ক্ষমতা তোমার মধ্যেই
বাকিরা অনেক কথাই বলবে
নিজের তুলনা নিজেই কর
নিজের জহুরী তুমি নিজেই হবে ।
কিছু না থেকে - সবকিছু
 শুধু এইটুকু দুরত্ব মাত্র
প্রাতিদিন চল একটু একটু করেই
ভরসা রাখ গন্তব্যে তুমি পৌঁছে যাবেই ।।