বর্ণিল আয়োজনে কুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৬-০৯-০১ ১৯:১০:৪১
image

ঐতিহ্য, অর্জন ও ভবিষ্যতের প্রত্যয়কে ধারণ করে বর্ণিল ও উৎসবমুখর নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ । দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য জনাব রকিবুল ইসলাম বকুল, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তাঁদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
দিবসটির কর্মসূচি সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি, ভাইস-চ্যান্সেলর, আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র্যােলি অনুষ্ঠিত হয়। র্যাললিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্থানে আয়োজিত স্টল পরিদর্শন করেন।
এরপর ‘কুয়েটের অর্জন (ঐতিহ্য ও ভবিষ্যৎ)’ শীর্ষক উপস্থাপনা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। উপস্থাপনায় তিনি কুয়েটের দীর্ঘ পথচলার অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হলো