ই ভা আ ল মা স

  • মবের মুল্লুক পেরিয়ে
  • ২০২৬-০৯-০১ ১৬:১২:৩১
image

কালো'র সাথে লালের দারুণ তফাৎ 
যেমন করে বিপরীতে 
থাকে দিন আর রাত। 

সত্য বলা মানুষ এখন ভয়ে ভয়ে থাকে 
এমন কভু ছিলো নাকো 
নৈতিকতার বাঁকে।

প্রকৃতিটা এখন কেমন ঘুটঘুটে আন্ধার 
জানি না তো আসবে কী না 
আলোক সাজ বাহার। 

আশায় আশায় স্বপ্ন দেখে অবুঝ আমার মন 
মবের মুল্লুক পার হয়ে কি 
দেখবে সবুজ বন?...