এ ম দা দ শু ভ্র

  • আমাদের পূর্ণতা
  • ২০২৬-০৯-০১ ১৬:০৬:৪২
image

তুমি ঘাস হলে আমি শিশির,
তুমি শিশির হলে আমি ঘাস—
টুপটাপ জমবে কথা অন্ধ-নিশির,
সূর্যকিরণ মাখা বিস্তর বিশ্বাস।

তুমি ঝড় হলে আমি ঝরাপাতা,
তুমি ঝরাপাতা হলে আমি ঝড়—
এক দমকা বাতাস আমাদের হালখাতা,
একমুখী আমাদের পথ, বিশ্বাসে বিস্তর।

তুমি নেই হলে আমিও আর নেই,
আমাদের পূর্ণতা ঠিক এখানেই।