জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে মুভ ফর জাস্টিস-এর শ্রদ্ধাঞ্জলি

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-০৯-০১ ১৪:০৭:৫২
image

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বীর সেনানায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জেনারেল এম. এ. জি. ওসমানী অসীম সাহস, প্রজ্ঞা, দেশপ্রেম ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে মুক্তিবাহিনীকে সংগঠিত ও পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সামরিক সংগ্রামে রূপ লাভ করে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
জেনারেল ওসমানীর জীবন ও কর্ম আমাদের দেশপ্রেম, ন্যায়, সাহস এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়। তাঁর আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
তাঁর জন্মবার্ষিকীতে আমরা মহান এই বীরের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।