বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-২৪ ১০:১১:৩১
image

বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।এশিয়ান গেমসের নারী প্রতিযোগিতায় হাংঝুতে টি-টোয়েন্টি ফরম্যাটের এই খেলায় প্রথমে ব্যাট করা বাংলাদেশের মেয়েরা মাত্র ৫১ রানে অলআউট হয়। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৭০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার উইকেট হারায় ভারত। ব্যক্তিগত ৭ রানে মারুফা আক্তারের বলে আউট হন স্মৃতি। আর শেফালিকে ১৭ রানে বোল্ড করেন ফাহিমা খাতুন। জেমিজা রদ্রিগেজ ১৫ বলে ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পুজা বাস্তরকারের তোপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা (১২) ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
ভারতীয় বোলার পুজা বাস্তরকারে ৪টি উইকেট লাভ করেন।
এই আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলেছিল। যেখানে শেষ আটে বাংলাদেশ-হংকং ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল।