ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার দৌলতপুর থানাধীন আনসার ফ্লাওয়ার মিল রোডস্থ ‘সেনপাড়া তিন রাস্তার মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতি’র পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে। খুলনা সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও সংশ্লিষ্ট এলাকার ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার বেলা এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদী হাসান বাপ্পি। ব্যবসায়ী সমাজের কল্যাণ সাধন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
কমিটির তালিকা ও দায়িত্ব বণ্টন ঃ
সভাপতিমোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান বাপ্পি, সহ-সভাপতি মোঃ ফুলমিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান সান্টু, কোষাধ্যক্ষ মোঃ আলী হায়দার, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ নাজিম হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মনির হোসেন ও মোঃ ইমাম হোসেন।
সংগঠনের কার্যক্রম সুচারুভাবে পরিচালনা ও সঠিক দিকনির্দেশনার জন্য ৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মÐলী গঠন করা হয়েছে- মোঃ শেখ জিকির হোসেন, মোঃ এমদাদুল হক, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ নবী হোসেন।
নবাগত কমিটির নেতৃবৃন্দ জানান, এলাকার ব্যবসায়ীদের সার্বিক স্বার্থ রক্ষা, বকেয়া বা চাঁদাবাজিমুক্ত বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা এবং স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের সুসম্পর্ক বজায় রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন। এলাকার সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ জনগণ নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন।