চাঁপাইনবাবগঞ্জে আগষ্টে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-৩০ ২১:৪৪:৩০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আগষ্ট মাসের  শুরু থেকেই ডেঙ্গু রোগি বাড়ছে। অবস্থা বেশ খারাপ। রোগিরা ভর্তি হচ্ছেন জেলার প্রধান চিকিৎসালয় ২৫০ শয্যার জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে জটিল রোগির চিকিৎসার সূব্যবস্থা না থাকলেও সাধারণ রোগিদের প্রাথমিক জটিলতা এড়ানোর মত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে পর্যাপ্ত সংখ্যক শয্যা নেই।  কোন রোগিকে ফেরৎ দেয়া না হলেও ভর্তি করে রাখা হচ্ছে মেঝেতে। রোগির অবস্থা জটিল হলেই পাঠানো হচ্ছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জেলা হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার (৩০আগষ্ট) জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন ৬৩ জন। এর মধ্যে শুধু রবিবার ভর্তি হয়েছেন ৪০ জন। জানুয়ারী থেকে এ পর্যন্ত হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৮৬ জন। এর বাইরে জেলা হাসপাতালের বর্হিবিভাগে শনাক্ত হয়েছেন ৫০১ জন। জেলা হাসপাতালে শুধু রবিবারই ভর্তি ও শনাক্ত হয়েছেন ৬৭ জন। তবে সংম্লিস্টরা বলছেন, প্রাইভেট ক্লিনিকে শনাক্ত রোগির সংখ্যা বহুগৃুন বেশি। এমনকি  অনেকে চিকিৎসার জন্য ব্যাক্তিগতভাবে রাজশাহী ও ঢাকা চলে যাচ্ছেন।
জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেট ডা.জমির মো.হাসিবুস সাত্তার বলেন, অবস্থা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। প্রচুর রোগি আসলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যায়নি। এখন পর্যন্ত  শেষ পর্যায়ে আসা একজন রোগিকে রাজশাহী রেফার্ড করার পর  মৃত্যুর খবর জানা গেছে।  
সিভিল সার্জন ডা, এ.কে.এম সাহাবুদ্দীন বলেন, আগষ্টের শুরু থেকেই অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করে বিশেষ করে জেলা সদরের। তবে অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগি  আসছেন। আগষ্টেই চাঁপাইনবাবগ্েযঞ্জর এক রোগি রাজশাহী মেডিক্য্যাল কলেজ হাসপাতালে মারা যাবার খবর জানা গেছে। তিনি বলেন, বিভিন্নমূখী সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে জেলা প্রশাসন,পৌরসভা,রেডক্রিসেন্ট,স্কাউটসকে সাথে নিয়ে অবস্থা মোকাবেলার চেষ্টা করা হচ্ছে।