হো স নে য়া রা বে গ ম

  • আমি থাকি কিংবা নাই থাকি
  • ২০২৬-০৮-২৯ ১০:০৮:৪৬
image

জানি সেইদিন
যেইদিন কোথাও থাকব না আর আমি
শ্রাবণ-মেঘে বৃষ্টির তালে তালে
অরণ্য কাঁপিয়ে নাচবে ঠিকই বনময়ূরী।
জানি আমি থাকি কিংবা নাই থাকি
মহুয়া মাতাল গন্ধে বাতাসে ছন্দে
জোছনার আলোয় ভেসে যাবে এই পৃথিবী। 
দিগন্তের গা ছুঁয়ে নীলাকাশ নুয়ে নুয়ে
আলিঙ্গনে  জড়াবে ঠিকই
ভালোবাসায় অবারিত এই লীলাভূমি। 
আমি থাকি কিংবা নাই থাকি,
প্রমত্তা নদী দুরন্ত দুর্বার ছুটে যাবে বারবার
সাগর মোহনায় নিরবধি।
এই মাঠ পথ প্রান্তর মুখরিত হবে 
নতুনের পদভারে--
ভুলে যাবে আমাকে দিনে দনে
অবশেষে একদিন একেবারে।