হটাৎ রাত নেমে আসে মনের ঘরে
চারদিকে আঁধার নক্ষত্র শুধু মরে,
উঁকি দিয়ে যায় বিরহী পঞ্চমীর চাঁদ
নামে গহন আঁধার সমুদ্রের নিনাদ ।
আঁধারে জেগে থাকে নারীর মন
কত স্বপ্ন -দ্বন্দ্ব -সংঘাত -বিভাজন,
নিভে কত তারা কেউ তা জানে না
নারী হৃদয়ে ঢেউ জাগে প্রেমযন্ত্রণা।
পুরুষ স্বপ্ন জাগাও প্রেমের আলাপন
নারী হৃদয় ডুবে মরে নদীজলে দহন,
চাঁদ -তারা -জোছনায় ভাসে চরাচর
প্রেম দোলে রক্তকমলে কুয়াশার ভোর।
শত তারা জাগে সেই রাত্রি -ভোরে
প্রেম চুপিচুপি ভালোবাসা ভাঙা নীড়ে।