চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নজরুল ইসলাম(৪৬) নামে একজন মোটরসাইকেল আরোহিকে আটক করেছে বিজিবি। ওই মোটরসাইকেল আরোহি তাঁর মোটরসাইকেলের সিটের নীচে দুটি পলিথিনের প্যাকেটে করে ওই ইয়াবা বহন করছিলেন। আটক নজরুল শিবগঞ্জের সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের মোবারক হোসেনের ছেলে।
বিজিবি জানায়, বুধবার(২৬ আগষ্ট) দুপুর দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর বালিয়াদীঘি এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক এলাকায় অভিযান চালানো হয়। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫/১৩ এস হতে প্রায় ১০০ গজ বাংলঅদেশের অভ্যন্তরে সোনামসজিদ বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ওই মোটরসাইকেল আরোহিকে ইয়াবা সহ আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় পরবর্র্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ। মাদক সহ সকল প্রকাল চোরচালান রোধে বিজিবির অভিযান অব্যহত থাকবে বলেও জানিয়েছেন অধিনায়ক তাজুল ইসলাম চৌধুরী।