চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ২৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২৫ ১৪:২২:৪৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লক্ষ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের  বিভিন্ন যন্ত্রাংশ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি ও পুলিশ জানায়, এ নিয়ে এই সীমান্তে গত প্রায় ২ মাসে  ৫টি পৃথক অভিযানে  প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ    এবং ২ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি ও পুলিশ।
বিজিবি জানায়, মঙ্গলবার(২৫ আগষ্ট) ভোর ৫টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তে পিলার ১৮৪/২ এস হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তওে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালায়। অভিযানে  ২৫ লক্ষ টাকা মূল্যের মালিকবিহীন ওইসব যন্ত্রাংশ জব্দ হয়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।
বিজিবি ও পুলিশ জানায়,গত ১ আগষ্ট বিজিবির অভিযানে  ২৬ লক্ষ টাকা মূল্যের ২৯১ পিস যন্ত্রাংশ জব্দ হয়। এর আগে গত ২১ জুন একই সীমান্তে ১ কোটি ৮ হাজার টাকা মুল্যের ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ সহ একটি পাথর বোঝাই বাংলাদেশী ট্রাক জব্দ  ও একজনকে গ্রেপ্তার করে বিজিবি। এর ২দিন পূর্বে গত ১৯ জুন একই সীমান্তে একটি কচুরীপানা ভর্তি পুকুর তল্লাশী করে  চোরচালানকৃত ২৫ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের ২০৭ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করে বিজিবি। এর  ২দিন পূর্বে ১৭ জুন শিবগঞ্জের কানসাটে একটি কুরিয়ার সার্ভিস ও সোনামসজিদ স্থল বন্দরের বিভিন্ন গোডাউন থেকে ৪৭ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের  ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করে পুলিশ।  এ ঘটনাতে একজন গ্রেপ্তার  ও শিবগঞ্জ থানায়  একটি চোরচালান চক্রের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে  মামলা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।