নাচোলে বিদ্যূৎস্পৃষ্টে আদিবাসী তরুনের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২৪ ২৩:৩১:২৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলায় বিদ্যূৎস্পৃষ্টে সোহেল হাসদা(১৯) নামে এক  আদিবাসী তরুনের মৃত্যু হয়েছে। তিনি নেজামপুর ইউনিয়নের মালিয়াখোর মাসনাপাড়া গ্রামের বাজুন হাসদার ছেলে। পুলিশ জানায়, সোমবার(২৪ আগষ্ট) সকাল সোয়া ১১টার দিকে নেজামপুর ইউনিয়নে আমনুরা-নাচোল সড়কের পার্শে  লক্ষীপুর মানিকড়া (রোডপাড়া) গ্রামে একটি বাড়িতে বিদ্যূৎ সংযোগ দেবার কাজ করছিল পল্লী বিদ্যূতের  চারজন টেকনিশিয়ান। যে পোল থেকে সংযোগ দেয়া হচ্ছিল সেই পোল একটি বাঁশ ঝাড়ের মধ্যে ছিল। সে কারণে বাঁশ কেটে সংযোগ দেবার কাজ চলছিল। বাঁশ কাটার জন্য স্থানীয় তরুন সোহেলকে কাজে লাগায় পল্লী বিদ্যূৎ কর্মীরা। এ সময় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের  সংস্পর্শে একটি বাঁশ বিদ্যূতায়িত হলে সেটির স্পর্শে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সোহেল।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পল্লী বিদ্যূতের ডিজিএম সহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন কেেরছেন বলেও জানান ওসি।