প্র দী প সে ন

  • সম্বিতহীন
  • ২০২৬-০৮-২৩ ০৮:২৮:২২
image

অন্যদিকে দেখ্,
কলমকে শাসালাম-
সে কেমন একগুঁয়ে হয়ে হাত ধুয়ে লেগে আছে
ঘোটালার পিছে।
কত করে বোঝালাম, কিস্যুটি হবার নয়,
দিগম্বর ওভাবেই অভ্যস্ত।
'উলঙ্গ উলঙ্গ' বলে হেঁকে লাভ নেই,
ওদের সম্বিত ফিরবে না কোনোদিন।

আগরতলা, ভারত