খাঁচার ভেতর পাখী- আকাশ কতদূর?
বন্দী ডানায় ঢেউ, বাতাস-সমুদ্দুর।
আলগোছে শিক গলে আলপনা-রোদ,
কান্না-গোপন চোখে মিথ্যা প্রবোধ।
দিন গুনে গুনে যায় কত আয়ু ক্ষয়!
ডানা ঝাপটায় অভিমান নীরব শব্দময়।
ব্যর্থ গল্প লিখে রাত কঙ্কালসার,
এক জীবনে মরা- এমনি হাজার বার।
শুধু দুঃখপোষা নদী, বুকে খান্ডব দহন
যত্নে বাড়তে থাকে একলা কবিতা-মন।
কাব্য করা পৃথিবী বাড়ায় দু'হাত
পুড়ে মন, পুড়ে শরীর, বাঁচে মৃত্যু-রাত।
ব্যাঙ্গালোর