না স রি ন ই স লা ম

  • খিলখিল করে ওঠে
  • ২০২৬-০৮-২১ ১৩:৪৮:২৭
image

মনোভূমে জুড়ে আছে প্রাণের স্বজন
সদাই জানে তা আহ্ হা মন-মহাজন!
তবুও সে দ্বিধা-দন্ধে থাকে সারাক্ষণ 
প্রাণ বুঝি কেঁড়ে নিলো? বেরসিক জন।

এভাবেই চূর্ণবিচূর্ণ হয় বহু সাধনায় 
গড়ে তোলা মমত্ব নগর,
এই যায় এই আসে হাসে-ভাসে করে
চলে নিরবধি তড়বড়।

রাগ-দুঃখ, মান-অভিমানে অমৃতনগর
নিভৃতে নিঃশ্বেষ রাতদিন ভর,
নিশুতিরাতে অংক কষে দূর সংশয় ঝাড়
খিলখিল করে ওঠে তাঁর জগত-সংসার।