নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-০৮-২০ ২৩:৪৯:০৯
image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাঁর নতুন দায়িত্বের জন্য শুভকামনা ব্যক্ত করছি।
আমরা প্রত্যাশা করি, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে তাঁর সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে পালন করবেন।
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে মহামান্য রাষ্ট্রপতি দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের সকল নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে মহামান্য রাষ্ট্রপতির দায়িত্বশীল ভূমিকা দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।
মুভ ফর জাস্টিস মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছে এবং তাঁর রাষ্ট্রপতি মেয়াদের সার্বিক সাফল্য প্রত্যাশা করছে।