বৃহস্পতিবার বৃহস্পতিবার (২০ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার।
এক অভিনন্দন বার্তায় এম এ আলীম সরকার বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও সর্বজনগ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। রাষ্ট্রপতি হিসেবে তাঁর নির্বাচন দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় রাষ্ট্রপতির পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাষ্ট্রের সকল নাগরিকের সমঅধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবেন- এটাই জনগণের প্রত্যাশা।
এম এ আলীম সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে দেশে শান্তি, স্থিতিশীলতা, সুশাসন ও সর্বজনীন গণতন্ত্র আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।