চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি ৩২ লক্ষ টাকার ২ কেজি ৩২০ গ্রাম হেলাইন সহ গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২০ ১৯:৫৭:১৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে ২ কোটি ৩২ লক্ষ টাকা  জব্দ মূল্যের ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ হয়েছে একটি মোটরসাইকেল। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার  চরবাগডাঙ্গা শুকনাপাড়া গ্রামের মো. আশরাফুল ওরফে শুকুদ্দীর ছেলে সাইফুল ইসলাম(৩৩) ও  একই গ্রামের কবিরুল ইসলাম কবিরের ছেলে সিফাত আলী(১৬)।
বৃহস্পতিবার(২০আগষ্ট) রাত সোয়া ৮টায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বুধবার(১৯ আগষ্ট) রাত সোয়া ৮টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামে সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল আরোহি সাইফুল ও সিফাতকে আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে দুই কেজি তিনশত বিশ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।