কোম্পানীগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-১৮ ২০:৪৭:৫২
image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
এতে উপজেলা ও পৌরসভা ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানো, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করেছেন।
ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল কমিটিতে আহ্বায়ক হয়েছেন হোসেন মোহাম্মদ এরশাদ, সদস্য সচিব নুর উদ্দিন রুবেল। কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৫ জন যুগ্ম আহ্বায়কসহ ৩ জন সদস্য রাখা হয়েছে।
বসুরহাট পৌরসভা ছাত্রদল কমিটিতে আহ্বায়ক হয়েছেন দেলোয়ার হোসেন সাইফুল, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান। এ কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ১৫ জন যুগ্ম আহ্বায়কসহ ২জন সদস্য রয়েছেন।
ছাত্রদলের নোয়াখালী জেলা ছাত্রদল ঘোষিত এ দুইটি কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।