ত প ন ফৌ জ দা র

  • মন শহর
  • ২০২৬-০৮-১৭ ২৩:২৫:০৮
image

আমাদের সম্পর্কটা তো এমন ছিল না।
হয়ে গেল—অতি সন্তর্পণে।

ভেজানো দরজা ঠেলে ঢুকে গিয়েছিল কিছু নীল অপরাজিতার কষ্ট।
আলো-ঝলমলে পথে রাতারাতি উঠে গেল একটা পাথুরে দেয়াল—
অসম্ভব শক্ত, তার শিকড়ও যেন বহুদূর গভীরে।

ভালোই হয়েছে।

ক্ষীরের নদীতে ছানা কাটা টলটলে জল।
স্বচ্ছতার ভেতরেও জমে রইল বিচ্ছেদের সাদা দানা।
আমাদের আর পায়েস খাওয়া হলো না।