মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • অসমতা
  • ২০২৬-০৮-১৭ ২৩:০৪:০৫
image

রক্তের ছোপ ছোপ দাগে বিকিয়ে ইজ্জত,আব্রু লেখা ছিন্নপত্র, 
নষ্টদের অধিকারে মায়ের পদচিহ্ন আঁকা দুঃস্থ দুঃসহ মানচিত্র, 
ভিক্ষুকের থালায় জীবনের পদাবলী লিখা নিয়মের রোজনামচা।
কানাকড়ির মূল্যে সুশীলতা,সভ্যতা কে লিখবে প্রাণের কড়চা? 
ক্লান্ত দেশ সুষমা প্রিয়তমা জন্মভূমির ললাট কলঙ্ক তিলকে সাটা
অরুচি,কুরুচিতে রাঙানো নিন্দিত নরকে সজনীর বুকের পাটা,
নিঃস্ব পথের পথিক এই ক্ষণজন্মা পূণ্য ভূমির প্রিয় বসতভিটা।
এখন দুর্দান্ত দুঃসময় পঙ্কিল সুন্দর এ ভুবনটা প্রিয়তম তুমি হীনা! 
কতটা রক্তাক্ত ক্ষতবিক্ষত জমিন,আসমান বাজে কি ছিন্নবীণা৷?
সাধনা আর কামনায় ভীষণ দুর্ভিক্ষ পিড়িত নরনারী এই  তল্লাটে,
সব যেন অনন্য  বিদঘুটে দরিয়া সুমুদ্দুরে লাওয়ারিশের পা চাটে!
মানব মানবিকতা বিক্রি পানির দরে মঙ্গায় জর্জরিত হাটে বাটে!
নীতি নৈতিকতা,অপমৃত্যুর মিছিলে আশাহত পঙ্গু মায়া, মমতা।
মন ভরেনা চোখের জাদুতে আঁচলের মধুতে বিশ্বাসে অসমতা!
নজরুলরা গায়না সাম্যের গান বাজারে নিলামে সতিত্ব সম্মান। 
নজর লাগবে বলে কপালে কালো তিলক আঁকে না প্রিয় প্রাণ!
অসুর দখলে যৈবতী কন্যার মন পুরী ছেয়েছে একএকটা রাবণ।
সুশৃঙ্খল বিন্যাসে ঘুটির ছকে সীতাকে হরণ দখলে সুন্দর ভুবন।
মাধবি লতা, চারুলতা,বেহুলার মন খুঁজে না বুঝে না লক্ষ্মিণধর
আশা লতা হারিয়ে গেছে মিছে লতায় ছেয়ে নিত্য বিশ্ব চরাচর।
দরিয়ায় ভীষণ তুফান কে ধরবে হাল লন্ডভন্ড ছিড়া নায়ের পাল।
খামছে ধরে জননীর গাল শৌর্য বীর্যে দখলদারিত্বে ভেড়ার পাল।
তরুণনৌযুয়ান হও আগুয়ান শক্তহাতে ধর জীর্ণশীর্ণ ধরার হাল।