পীরগঞ্জ উপজেলা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে দিনব্যাপী স্বাস্থ্যবিধি নিরাপদ পরিকল্পনা ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ১৭ তারিখ (সোমবার) পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পীরগঞ্জ পৌরসভা প্রশাসক মোঃ গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পানি সরবাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা সহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় পৌর প্রশাসন এই কর্মশালার আয়োজন করেন। প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মশালায় বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোশ্যাল ডেভলাপমেন্ট অফিসার মোঃ বাবুল আক্তার, একই দপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এম শাহীন, পীরগঞ্জ জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপর সহকারী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী হাসান সাগর, এনজিও কর্মী ওয়ালিউর রহমান পৌরসভা কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপ সহকারী প্রকৌশলী শাহজাহান আলী, রফিকুল ইসলাম, মোঃ আকবর আলী, মোজাম্মেল হক ও নুর মোহাম্মদ চৌধুরী প্রমুখ। এছাড়া গণমাধ্যম কর্মী সুশীল সমাজসহ নানা পেশার মানুষ কর্মশালায়