কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ।
এস্লোগানকে বুকে লাল করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান
উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি,
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে,উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম সরকার,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নুরুল কাউছার খাঁন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আনিসুল হক,চরফকিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান,সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা প্রকল্প ব্যবস্থাপক গোলামুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মুরগির খামারের নিচে মৎস চাষের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রবিশেষ মৎস্য চাষে ভালো কৃতিত্ব অর্জণ করায় একাধিক মৎস্য চাষিকে সম্মাননা স্বরূপ ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।