চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-১৫ ২২:০৮:০০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল,আলোচনা সভা এবং অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম টিপু, এবং সদস্য সচিব রফিকুল ইসলামের (চাইনিজ) নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে স্থানীয় পথচারী, শ্রমজীবী, নি¤œআয়ের মানুষ এবং গরিব-দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।