চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অব. সেনাসদস্য নেফাজ উদ্দীনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-১৪ ১৯:৪৩:১৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহরের বালুবাগান মহল্লা নিবাসী বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য নেফাজ উদ্দীন (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুর দেড়টার দিকে বগুড়া সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন।
শুক্রবার(১৪ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে সেনাবাহিনীর একটি চৌকষ দল তাঁদের রীতিতে গান স্যালুটের মাধ্যমে মরহুমকে শ্রদ্ধা জানান।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ,সদর থানার উপপরিদর্শক (এসআই) মো.ফরিদুজ্জমান,বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম,শওকত আলী,একরামুল হক সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।