চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযোনে ১৫০পিস ইয়াবা সহ আজম আলী(৪১) নামে আকে ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি ঢোড়বোনা গ্রামের জেণ্টু আলীর ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার(১৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন খবরের ভিত্তিতে নিজ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আজমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
রাত ৮টার দিকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিকেলে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।