অতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ ডিসি অফিস ঘেরাও,স্মারকলিপি পেশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-১২ ২২:০৯:৩৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
অতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে  ডিসি অফিস ঘেরাও  এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার(১২ আগষ্ট) দুপুরে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় অবস্থিত ইনিষ্টিটিউট শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করেন। এ সময় বক্তব্য দেন  মাসুম আলী, রিপন মিয়া, আব্দুর রাহিম প্রমুখ। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসককে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। দফাগুলোর অন্যতম হচ্ছে কোন এলাকায় কখন ও কতক্ষণ বিদ্যূৎ থাকবে না তার সূচী আগেই জানিয়ে দেয়া।
বক্তরা ক্ষোভ প্রকাম করে বলেন, তীব্র লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত। এ কারনে অসুস্থ, শিশু, বৃদ্ধদের পাশাপার্শি সবথেকে মুশকিলে পড়েছেন শিক্ষার্থীরা। হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারী অফিস আদালত সব স্থানেই একই অবস্থা। মানুষের ভোগান্তি চরমে। কৃষি, শিল্পসহ সকল ক্ষেত্রে বিদ্যুৎ এর জন্য  সমস্যা হচ্ছে। পরীক্ষার্থীরা পড়েছেন বেকায়দায়। দ্রুত এমন অবস্থার অবসানে সংম্লিস্ট কর্তৃপক্ষের  সুদৃষ্টি কামনা করেন বক্তরা।