ডুমুরিয়ায় কেডিএ'র সেবা ও অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • খান মহিদুল ইসলাম
  • ২০২৬-০৮-১২ ১৫:২৪:০৬
image

ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়া উপজেলার জনসাধারণের সাথে কেডিএ'র সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলার 
শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা কেডিএর চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা) বিশেষ অতিথি ছিলেন, ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
কেডিএর মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্দেশ্যে কেডিএ কতৃপক্ষের দিকনির্দেশনা মূলক আলোচনার পর জনসাধারণের জন্য উন্মুক্ত মতামত প্রকাশের সুযোগ রাখা হয়। এসময় ডুমুরিয়ার রাস্তাঘাট(খুলনার সাথে সংযোগ সড়ক) জলাবদ্ধতা নিরসন, পাকা বাড়ী নির্মানসহ সকল অবকাঠামো উন্নয়নে চলমান সমস্যার কথা তুলে ধরেন বক্তার। প্রধান অতিথি বলেন,বর্তমানে ডুমুরিয়ার রাস্তাঘাট বেহাল অবস্থায় আছে। এই জরাজীর্ণ রাস্তা এখন ডুমুরিয়াবাসীর জন্য চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কেডিএর মাস্টারপ্ল্যানে ডুমুরিয়া উপজেলার জলাবদ্ধতা নিরসনসহ সকল  উন্নয়নের অগ্রধিকার দিয়ে আগামীতে কাজ করা হবে বলে তিনি জানান।
বিশেষ অতিথি বলেন, ডুমুরিয়ার মানুষ অবকাঠামোগত উন্নয়নের দিকথেকে দীর্ঘদিন যাবত অবহেলিত। ডুমুরিয়া সদর ও বিশেষ কিছু জায়গাকে  কেডিএর অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলার বিভিন্ন সরকারি  কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধা,সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।