এন্টি মাইক্রোবিয়াল রেজিস্টেন্ট রোধে পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে মতবিনিময় সভা

  • পীরগঞ্জ উপজেলা (ঠাকুরগাঁও)
  • ২০২৬-০৮-১১ ১৮:৫৩:৪৯
image

প্রতিনিধিঃ প্রানিসম্পদ বিভাগের উদ্যোগে "এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এএমআর) রোধে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের নিয়ে পীরগঞ্জ উপজেলা প্রানিসম্পদ বিভাগের উদ্যোগে ভোমরাদহ ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে ১১ আগস্ট (মঙ্গলবার)  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম তিনি তার বক্তব্যে  বলেন, আমাদের প্রাণিসম্পদ খাত আজ দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই অগ্রযাত্রার সামনে একটি বড় নীরব হুমকি হয়ে দাঁড়িয়েছে এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স বা  (এএমআর) প্রয়োজনের অতিরিক্ত বা নিয়মবহির্ভূতভাবে এন্টিবায়োটিক ব্যবহারের ফলে ক্ষতিকারক জীবাণুগুলো এসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এর ফলে সাধারণ রোগেও ওষুধ আর কাজ করছে না, যা পশু-পাখি ও মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে দেখা দিয়েছে । এই সংকট মোকাবেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে কতিপয় দিকনির্দেশনায়  তিনি বলেন, (১) নিবন্ধিত ভেটেরিনারিয়ান ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার কে না বলুন। (২) মেডিসিন কোর্সের সঠিক সম্পন্নকরণ (৩) উইথড্রয়াল পিরিয়ড কঠোরভাবে পালন (৪) গ্রোথ প্রমোটর হিসেবে এন্টিবায়োটিকের অপব্যবহার বন্ধকরন।(৫) জৈব সুরক্ষা ও খামার ব্যবস্থাপনা জোরদার করন সহ "প্রয়োজনে সঠিক নিয়মে ঔষুধ, অহেতুক এন্টিবায়োটিক নয়।"  এই প্রতিপাদ্য স্লোগান বাস্তবায়ন করার গুরুত্তারোপ করেন। 
লাইভষ্টক সম্প্রসারন কর্মকর্তা ডা. সানচিদ হাসানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোমরাদহ ইউনিয়ন বিএনপি‘র সভাপতি ডা.মো: আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান  আব্দুল মজিদ, উপসহকারী প্রানিসম্পদ অফিসার এস এ আজম, উপসহকারী প্রানিসম্পদ অফিসার (কৃত্রিম প্রজনন)  মো: পয়গাম আলী ও মোকারম হোসেন, পল্লী চিকিৎসক মো: আবুল কাশেম ও খামারী বিমল দেব প্রমুখ।