চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তরিকা খাতুন ওরফে হালিমা(১৬) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের ছেলে। সে চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার(১০ আগষ্ট) ফলাফল প্রকাশিত হবার পর দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন হালিমা। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান পরীক্ষার্থীর বাবার বরাতে বলেন, হালিমা ছাত্রী হিসেবে ভাল ছিল। কিন্তু মাত্র এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় সে শেকাহত হয়ে এ কাজ করেছে। পুলিশ মরদেহ উদ্ধান করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।