সাতক্ষীরা : সাতক্ষীরা অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কাউসার আজিজ। তিনি অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু সালেহ মোঃ আশরাফুল আলম,জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বক্তারা বলেন, সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের জন্য উর্বর ভূমি। সকল খেলায় সাতক্ষীরার ছেলেমেয়েদের ভূমিকা প্রশংসনীয়। দীর্ঘদিন এখানে খেলাধুলা বন্ধ ছিল। অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে নতুন করে খেলার কার্যক্রম শুরু হলো। মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলা কোন বিকল্প নাই। এখন থেকে কোন খেলা চলমান থাকবে।উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান,ইকবাল কবির খান বাপ্পি, কাজী কামরুজ্জামান,খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আলতাফ হোসেন, ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। খেলায় ১০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।