পারভীন আক্তার লতিফা সিদ্দিকী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত

  • হাসান মেহেদী :
  • ২০২৬-০৮-০৯ ২৩:০১:৫৩
image
লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পারভীন আক্তার একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, অধ্যক্ষ পদ শূন্য হওয়ায় কলেজের গভর্নিং বডি কর্তৃক জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে থেকে তিনজনের একটি প্যানেল পাঠানো হয়েছিলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সেই প্যানেল থেকে তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। আজ ৯ আগস্ট থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চব্বিশতম ব্যাচের শিক্ষার্থী পারভীন আক্তার লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁর এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। এদিকে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নতুন দায়িত্ব তাঁর কাছে একটি পবিত্র আমানত। তিনি কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কাজ করে যাবেন।