হা বি বা লা ব নী

  • আদি প্রেম
  • ২০২৩-০৯-২২ ১৫:৪১:৪৫
image

সহজ মানুষ! মনকে করেছ এত কঠিনতর।
একুশ বসন্ত পেরিয়ে গেছে,
ভুলতে পেরেছ কি আজো?
বৈশাখী প্রভাতে গোলাপের সেই ঘ্রাণ।

ছোট ছোট চিঠির মাদকতা ভরা ভাষা।
গিফট্ দেয়া নেয়া, রেস্তোরায় খাওয়া,
সেই ভালোলাগা, সেই চোখাচোখি,
প্রথম স্পর্শ, প্রথম হাত ধরা,
প্রথম অভিমান, প্রথম শাষন,
উফ! বুঝানো যায়না, ভাষাহীন।

প্রথম একসাথে রিক্সায় বসা।
আরো একটু ছোয়া,শিহরিত হওয়া।
লজ্জা মিশানো প্রথম চুমু।
বন্ধুদের ক্ষেপানোতে মুখ লুকানো।

মনে আছে তোমার?
সন্ধ‍্যেবাতির আলো আধারিতে,
আবীরে রাঙালে সিঁথি।

কী সাহস ছিলো তোমার!
আজও কী তা আছে?
সব মানুষের ভীড়ে আমায়,
জড়ালে বুকের মাঝে।

শিশির যেভাবে দিপ্তী ছড়ায়,
আমাতে তুমি ছড়ালে।

বিশ্বাস করো! তোমার এ চলে যাওয়ায়,
কষ্ট হয়নি, শুধু বদলে গেছি।

বদলের পরিণতি শিখিয়েছে আমায়,
আত্মমর্যাদা, জয় আর বেঁচে উঠা।

আর এই বেঁচে উঠার অণুপ্রেরণা,
অমরত্বের খোঁজে তাড়া দেয় আমায়।

হ‍্যা, আমি এখন অমরত্ব চাই।
পৃথিবী, প্রকৃতি, মানুষ,
সিক্ত হতে চাই সবার ভালোবাসায়।
শুধু সময়ের অপেক্ষায়।