রু শো আ র ভি ন য় ন

  • তোমার আলো
  • ২০২৩-০৯-২২ ১৩:৫৭:৫০
image

রাগিণী তুমি মেঘ হয়ে
মুখ করেছো কালো,
হাসলে তুমি গগন হাসে
হাসে চাঁদের আলো।

কাঁদলে তুমি বৃষ্টি ঝরে
মনের আকাশ জুড়ে,
সম্মুখে স্বীয় নয়ন সিক্ত
বিরূপ পৃষ্ঠ পুড়ে।

বিন্দু তুমি আমায় নিয়ে
যাচ্ছো আজও ঘুরে,
সূর্যের মতো এখনও তুমি
লক্ষ্য মাইল দূরে।