নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • এসো হে নবীন
  • ২০২৬-০৮-০৯ ০৯:৫১:২৩
image

জ্বলজ্বল উজ্জ্বলতার প্রদীপ
জ্বলে আকাশের তাঁরা,
মুক্ত আকাশে মেলবো ডানা
মোরা বাধন হারা।

স্বাধীন বাংলায় আমরা স্বাধীন
নইতো আর পরের অধীন,
ভয়-ভীতি পশ্চাতেই ক্ষয়
করবোই করবো মহাকাশ জয়।

জয়ের পথে আসুক যতোই
বাঁধা বীড়ম্বনা,
পাথরের বুকে পদচিহ্নে আঁকবো
প্রেমের আল্পনা।

ভালোবাসি ভালোবাসি মোরা প্রিয়
মা- মাটির-দেশ,
কিছুতেই রুখতে পারবেনা এলেও
ক্লান্তি- গ্লানি-ক্লেশ।

এসো হে নবীন!এসো এসো
গাহি সাম্যের গান,
জয়! জয়! বাংলার জয়
রাখবোই বাংলার মান।