ঠাকুরগাঁওয়ে সড়ক দু'র্ঘট'নায় স্কুল শিক্ষার্থীসহ নি'হ'ত ২,আ'হ'ত ১

  • ননীগোপাল, ঠাকুরগাঁওঃ
  • ২০২৬-০৮-০৮ ২৩:১৪:১৪
image

ঠাকুরগাঁওয়ে পথচারীকে মোটরসাইকেলের ধা'ক্কা'য় স্কুল শিক্ষার্থীসহ দুজন নি'হ'ত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গু'রুতর আ'হ'ত হয়েছেন।
শনিবার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নি'হতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩) এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃ'ত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫)।
এ ঘটনায় আ'হত হয়েছেন রুহিয়া উপজেলার চামেশ্বরী গ্রামের নুরে আলমের ছেলে নীরব (১৬)।