সোনামসজিদ স্থলবন্দর পথে ভারত থেকে টানা দু’দিনে ২৫ ট্রাকে আসল ১১৬ টন কাঁচামরিচ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-০৪ ২৩:৩৮:২২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর পথে ভারত থেকে কাঁচামরিচ আমদানী শুরু হয়েছে। মঙ্গলবার (৪আগষ্ট) মঙ্গলবার ১৩টি ট্রাকে ৮১ মে.টন কাঁচামরিচ আমদানী হয়েছে ভারত থেকে। এর আগে গত সোমবার (৩ আগষ্ট) ভারতের পশ্চিমবঙ্গের মহদিপুর স্থলবন্দর হয়ে  সোনামসজিদে ১২টি ট্রাকে ৩৫ মে.টন কাঁচামরিচ আমদানী হয় বলে নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারি বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। এনিয়ে টানা দুদিনে  এই পথে ২৫টি ট্রাকে ১১৬ মে.টন কাঁচামরিচ আমদানী হল ভারত থেকে।
মঙ্গলবার নাইম এন্টারপ্রাইজ, আবিদ এন্টারপ্রাইজ,শফিকুল ইন্টারন্যাশনাল, জঁই ট্রেডার্স, মাসুম এন্টারপ্রাইজ ইত্যাদি আমদানীকারকের মরিচ প্রবশে করেছে বন্দরে। ২০২৫ সালের ১৪ নভেম্বরের পর সোমবারই আমদানী শুরু হবার কথা জানিয়ে ওই বন্দর কর্মকর্তা বলেন, কাঁচামরিচ আমদানীর আরও  এলসি খোলা হয়েছে। ফলে আমদানী অব্যহত থাকবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র (প্লান্ট কোয়ারানটাইন) উপ-পরিচালক  কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, দেশে কাঁচামরিচের উর্ধগতি ঠেকাতে সরকার  মঙ্গলবার পর্যন্ত সোনামসজিদ বন্দরের জন্য  আমদানীকারকদের ৯১টি আমদানী অনুপতিপত্রের (আইপি- ইমপোর্ট পারমিশন) বিপরিতে ভারত থেকে ৩২ হাজার ৩৫০ মে.টন কাঁচামরিচ আমদানীর অনুমতি  প্রদান করেছে। আরও অনুমতি প্রদান অব্যহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।