অন্ধকারে ভুল পথে খুঁজি যে আলোক,
মায়ার অলিক মোহে কেঁদে মরে মন;
পাপের তিমিরে ডুবে ভুলি পরলোক,
বৃথা কাজে বিফলে যে গেল এ জীবন।
তব এই ধরা মাঝে কত রূপ হাসি,
পাপের সাগরে আমি ডোবালাম তরী;
মায়ার শৃঙ্খলে বাঁধা অনুদিন ভাসি,
নিজেই নিজের ক্ষতি অনুক্ষণ করি।
কাতর অন্তরে আজ ডাকি দয়াময়,
অশ্রুজলে ধুয়ে দাও অপরাধ যত;
তব কৃপা পেলে দূর হবে সব ভয়,
মুছে যাক জীবনের পাপ শত শত।
কৃপার চাদরে আজ ঢেকে নাও মোরে,
ক্ষমা করো অপরাধ জীবনের তরে।