আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অভিষেক

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৭-৩০ ২৩:২৫:৩৪
image
কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে 
বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছিরের সভাপতির ও সহকারী শিক্ষক মোহাম্মদ আহসান উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় এডহক কমিটিতর সভাপতি জাফর উল্যাহ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল, আমেরিকান প্রবাসী জয়নাল আবেদীন হাজারী,আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফি আলম,আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী ভূঁঞা, 
সমাজ সেবক গাজী আলমগীর, চরহাজারী দাখিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন নূরী চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারী আবদুর রহমান, চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন, 
আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদার,আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল হাকিম,চরহাজারী জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম,আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো: শেহাব উদ্দিন,আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদার, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল জলিল, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম,চরহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি আবদুল মান্নান সোহাগ, চরহাজারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান,যুবদল নেতা দেলোয়ার হোসেন কালু।