শিবগঞ্জ থানায় গ্রেপ্তার আসামীকে দেখতে গিয়ে পুলিশের নির্যাতণের অভিযোগ ৩ নারী স্বজনের

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৩-০৯-২১ ১৯:০৭:০৪
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় শিবগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার ছিনতাই মামলার আসামী ও শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের বিশ^ণাথপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে ইমন(২১) নামে এক যুবককে দেখতে গিয়ে শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক শারিরিকভাবে নির্যাতণের স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই যুবকের মা,খালা ও নানীসহ তিন নারী। পুলিশ অভিযোগ মিথা বলে দাবী করেছে। বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তোঁরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মূল নির্যাতিতা একবং ওই আসামীর খালা ও শিবগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ডের দৌলতুপর কদমতলা মহল্লার মোস্তফা কামাল সনির স্ত্রী শামীম আরা শিউলি(৩১)। শিউলি বলেন, গত ১২ সেপ্টেম্বর’২৩ রাতে তাঁর মানসিক সমস্যাগ্রস্থ বোনের ছেলেকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। পরদিন ১৩ সেপ্টেম্বর সকালে ওই আসামীর মা ও তাঁর বোন রেখা বেগম এবং তাঁর মা ও ওই আসামীর নানী শাহেদা বেগমকে সাথে নিয়ে শিবগঞ্জ থানায় আসামীকে দেখতে যান তিনি। এ সময় তাঁরা আসামীর মানসিক রোগি হবার চিকিৎসাপত্র দেখাতে চাইলে পুলিশ তা দেখেনি। বরং শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদের নির্দেশে দুই এসআই ও এএসআই এবং কয়েকজন নারী ও পুরুষ কনেষ্টবল তাঁদের মারধর করে। এসময় পুলিশ বিভিন্নরকম ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। এ সময় আহত হলে পুলিশ আমাকে (শিউলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতাল থেকে আমাকে সেদিনই আত্মহত্যা চেষ্টার অভিযোগে মামলা দিয়ে গ্রেপ্তার করে। এরপর আদালতে চালান করে। সংবাদ সম্মেলনে পুলিশের এই নির্যতণের নায্য বিচার দাবি করেন পরিবারটি। এ ব্যাপারে ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, ঘটনাটি পরিবারটির সাজানো নাটক। শিউলি সেদিন তাঁর পরিবারকে নিয়ে থানায় এসে ওই আসামীকে ছেড়ে দেবার দাবী জানায়। আসামীকে ছেড়ে না দিলে এক পর্যায়ে সে থানার মধ্যে একটি আমগাছে উঠে সেখানে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার হুমকি দেয়। বহু লোক ওই ঘটনার স্বাক্ষী। ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে। পুলিশ তাঁকে গাছ থেকে নামিয়ে হাসপাতালে পাঠায়। পরে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ বলেন, ঘটনাটি তাঁরা জানেন। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।