হো স নে য়া রা বে গ ম

  • তোমাতেই হারাই
  • ২০২৬-০৭-২৮ ১০:০৭:১২
image
কী অবাক তুমি!
এই আসো এই যাও
চোখের পলকে হারাও
এই দাও এই নাও
ক্ষণিক পরে সবকিছু ফিরে চাও।
এই দেখি সম্মুখে তুমি ;দৃষ্টির সীমানায়
আবার দেখি বিপ্রতীপ ঠিকানায়।
কী অবাক আমি--!
এতকিছু বুঝেশুনে
ডাকলেই ফিরে যাই
তোমাকেই পেতে চাই
অভিমান অনুযোগ সব ভুলে
তুমি শুধু কাছে এলে
হারাই হারাই 
আমি শুধু তোমাতেই হারিয়ে  যাই।