না জ মা বে গ ম না জু

  • তুমি যখন মেঘের আড়াল
  • ২০২৬-০৭-২৩ ২০:১৪:১৯
image

তুমি যখন মেঘের আড়াল
বর্ষা ব্যকুল শ্রাবণ ধারা আমার উঠোন জুড়ে-
মেঘের আকাশ মেঘেই ঢাকে আষাঢ় অভিমানে।
ঘোর শ্রাবণের আষাঢ় নিনাদ ঘনায় তোমার বুকে 
আমারও এই হৃদয় গহীন কাঁদে,
অকারণে কেঁদেই মরে,
গাঙের পারে দীঘল ঘাসের সারি যত - অশ্রুকণায় ভরে -
দীঘল শ্বাসের বাতাস হয়ে মেঘ জমে ঐ
আকাশমুখী নদের কিনার জুড়ে।