কুমিল্লা থেকে এসি কোচে চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ১৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৫

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-২২ ০৯:৫০:১৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহরে ঢাকা থেকে আসা একটি এসি কোচে অভিযান চালিয়ে  যাত্রীবেশে  কুমিল্লা হতে  পাচারকালে ১৬ কেজি গাঁজা সহ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা  ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জের তেলকুপি গ্রামের  মো. জেমের ছেলে মো. সুইট (২৪), সুইটের স্ত্রী মোমেনা খাতুন (২৪), কাশিয়াবাড়ি গ্রামের  মৃত দুখুর উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪০), তারাপুর গ্রামের  মৃত নূর ইসলামের ছেলে জিহাদ আলী (২০),নতুন বাররশিয়া গ্রামের জেনটু আলীর ছেলে অসীম আলী(২০)। গ্রেপ্তার মোমেনার কোলে ৬ মাস বয়সী একটি শিশু রয়েছে।
ডিএনসি জানায়,গত মঙ্গলবার(২১ জুলাই) রাত ১০ টার দিকে গোপন খবরের ভিত্তিতে  রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায়  অভিযানটি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদের বরাতে ডিএনসি জানায়, গ্রেপ্তাররা গাঁজা আনার জন্য কুমিল্লা যান। কুমিল্লা হতে গাঁজা নিয়ে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
ডিএনসি আরও জানায়, গ্রেপ্তার সুইট দীর্ঘদিন যাবৎ কুমিল্লায়  রাজমিস্ত্রীর কাজ করেন। তিনি মাঝে মাঝে বিভিন্ন লোক মারফৎ চাঁপাইনবাবগঞ্জে গাঁজার চালান সরবরাহ করতেন। এছাড়া গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে  একে অপরের সহযোগিতায় মাঝে মাঝে গাঁজার চালান কুমিল্লা থেকে চাঁপ্ইানবাবগঞ্জের মাদকসেবীদের মাঝে সরবরাহ করতেন। গ্রেপ্তাররা পরস্পর পরিচিত। গ্রেপ্তার মতিউরের মেয়ে মোমেনা এবং মেয়ের জামাই সুইট।
ডিএনসি জেলা কার্য়অলয়ের উপ-পরিদর্শক চৌদুরী ইমলুল হাসান বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়্যাধীণ।