মেসিকে পেছনে ফেলে আবারও গোল্ডেন বুট এমবাপ্পের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৭-২০ ১১:১২:৪২
image

২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সম্মান গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি গোলের দেখা না পাওয়ায় ১০ গোল নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেন এই ফরাসি তারকা।
পুরো আসরে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে এমবাপ্পে ১০টি গোল করেন। অন্যদিকে মেসির গোলসংখ্যা আটে থেমে যায়। সাতটি করে গোল নিয়ে যৌথভাবে পরের অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং নরওয়ের আর্লিং হালান্ড।
চার বছর আগে কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। তবে সেই আসরের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল ফ্রান্সের।
এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। যদিও ম্যাচটি ৬-৪ ব্যবধানে জিতে তৃতীয় স্থান নিশ্চিত করে ইংল্যান্ড।
২০১৮ সালে বিশ্বকাপে অভিষেকের পর তিনটি আসর মিলিয়ে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ২২। বিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বোচ্চ। এক গোল কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

এমবাপ্পে, গোল্ডেন বুট, বিশ্বকাপ