টাঙ্গাইলে ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

  • আব্দুস সাত্তার,
  • ২০২৩-০৯-২০ ১৮:৪২:২৫
image
প্রতিনিধি,টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরের বোয়ালীতে ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আবু সাইদ (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। বুধবার সকালে পরিত্যক্ত একটি রুম থেকে তার মরদেহ ঝুলন্ত অবসস্থথায় উদ্ধারর করেছে পুলিশ। সে মধুপুরের শহরের কসমেটিকস ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে। কুড়ালিয়া মাদ্র্রাসা থেকে হেফজ পাশ করেছে। জানাগেছে,মঙ্গলবার বিকেলে আবু সাইদ বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। রাতে তার বাবা মধুপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন।বুধবার সকালে পরিত্যক্ত একটি রুমের তালা খোলা দেখে তার প্রতিবেশী ভিতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান. আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।