চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি তরুন নিহত,আহত ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১৯ ০৯:৫১:২০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়  আমনুরা  সড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে  রওনক হাসান ওরফে শিশির (১৮) নামে মোটরসাইকেল আরোহি এক তরুন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মো.তাজবি ইসলাম (১৯) নামে  মোটরসাইকেলের অপর আরেহি । গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশির চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা ফকিরপাড়া (কদমতলা) মহল্লার গোলাম রাব্বানীর ছেলে। অপর দিকে আহত তাজ শহরের নিউ ইসলামপুর ভেলুর মোড় এলাকার তৌহিদুল হকের ছেলে।
স্থানীয়,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার(১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঝিলিম ইউনিয়নের আতাহার বুলন্দপুর এলাকায়  মঞ্জুর অটোরাইস মিলের সামনে মালবাহী ১০ চাকার ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন শিশির। ঘটনার পর পুলিশ জনতার সহায়তায়  ট্রাকটি ( ঢাকা মেট্রো-ট-১৬-৬১৩৫) আটক করেলও এর চালক পালিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার হারুনুর রশীদ বলেন, সদও উপজেলার আমনুরা থেকে জেলা শহরে আসার পথে দূর্ঘটনার শিকার হন দুই বন্ধু। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেয়া হয়।  এছাড়া আহতকে হাসপাতালে পৌঁছে দেয়া হয়েছে।