শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি মেজর (অব:) মোজাফফর হোসেনকে গ্রেফতার

  • নিয়াজ মেহেদী
  • ২০২৬-০৭-১৬ ২২:৩৭:৪৯
image
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি মেজর (অব:) মোজাফফর হোসেন (৭৭) কে বনানীর একটি বাসা হতে গ্রেফতার করা হয়েছে। 
ডিবি সূত্রে জানা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর মোজাফফর হোসেন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির বিশ্লেষণপূর্বক গোয়েন্দা বিভাগ তার অবস্থান শনাক্ত করে। এর প্রেক্ষিতে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় একটি আভিযানিক টিম কর্তৃক পরিচালিত অভিযানে গত বুধবার (১৫ জুলাই) রাত ১০: ১০ ঘটিকায় বনানীর একটি বাসা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে পর জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্মড ফোর্সেস ডিভিশনকে অবহিত করা হয়। 
পরবর্তীতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬: ১০ ঘটিকায় ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের নিকট যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে হস্তান্তর করা হয়েছে।