কুড়িগ্রামে রথযাত্রায় ভক্তবৃন্দদের মাঝে স্বেচ্ছাসেবক দলের বিশুদ্ধ পানি বিতরণ

  • আহম্মেদুল কবির, কুড়িগ্রাম:
  • ২০২৬-০৭-১৬ ১৭:৪০:১৫
image

কুড়িগ্রামে হিন্দু ধর্মাম্বলীর মহাউৎসব রথযাত্রা উপলক্ষে পথচারী ও ভক্তবৃন্দদের সেবায় বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় হিন্দু ধর্মাম্বলীর
লোকজন জয় জগন্নাথ, জয় বলরাম ও বোন সুভদ্রার প্রতিকৃতি সুসজ্জিত রথে বসিয়ে শোভাযাত্রা করে এক মন্দির থেকে অন্য মন্দিরে নিয়ে যায়। সাত দিন পর উল্টোরথযাত্রায় তারা নিজ মন্দিরে ফিরে আসবেন বলে জানান। শোভাযাত্রা পথে স্বেচ্ছাসেবক দলের বিনামূল্যে পানির বোতল পেয়ে বিতরণকারীদের সাধুবাদ জানান তারা।
স্বেচ্ছাসেবক দলের পানি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমূখ।