কষ্ট কাকে বলে?
সর্বহারা মানুষের চোখের জলোচ্ছ্বাস কি কষ্ট!
না-কি আপন হারা মানুষের বুক ফাটা আত্ম চিৎকারের করুণ ধ্বনিকে কষ্ট বলে?
নাকি আপন মানুষের কাছ থেকে পাওয়া যন্ত্রণার নাম কষ্ট?
নাকি! দীর্ঘশ্বাস ভারী হতে হতে হৃদয় অসুস্থ হয়ে গেলে
হৃদ্ রোগীর বুকের ব্যথাকে কষ্ট বলে?
নাকি যখন মানুষ কাঁদলে চোখে আর জল না এসে
অন্তর ফুঁপিয়ে বিলাপ রোদন করলে তাকে কষ্ট বলে।
না-কি যুগের অমোঘ নিয়মে যুগ কেটে গেলেও
আপন হারা পরান আর পাবে না আপনায়।
এটাকে কষ্ট বলে?
আশার বাতিঘর খানিক জ্বলে ধপাস করে যদি নিভে যায়
আর তাতে হৃদয় ক্ষত বিক্ষত হয়,তাকে কী ভাই কষ্ট বলে?
ওরে কষ্ট কাকে বলে?
চোখে কান্নার ঢেউ, বুকে নিদারুণ ক্ষত, নিষ্ঠুর নিয়তি।
আর কষ্টরা দাওয়াতি।
ওহে কষ্ট,আমার কাছে আসতে তোমার আর কোনো কারণ লাগবেনা।
লাগবে না কোনো সময়।
এখান থেকে তোমার অন্যত্র যেতেও হবে না,ছেড়ে যেতে হবে না আমায়।
সবাই তো যে যার মতো পর করে দিল।
মুখ ফিরিয়ে নিল ভাগ্য।
জীবনের সব আয়োজন ফুরালো মেনে নিলাম,এ আমার দুর্ভাগ্য।
রাত নামুক,চাঁদ ডুবুক,অন্ধকারে আস্বাদিত করুক পুরো পুড়ি।
সুতো ছেঁড়া ঘুড়ি বিশ্ব গগনে দিক পাড়ি, হাওয়ার টানে দিক বিদিক।
ছুটে হোক পোড়া নুড়ি।
অসুস্থ হতে মানা,যন্ত্রণা যতই দিক হানা
আপন ছাড়া নেই কেউ,আপনার এই সত্যটুকুই হোক আজ জানা।